হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৫৬ এএম

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের সময়সীমা এগিয়ে এনেছে সরকার। নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ-এই ৬ জেলার কৃষকদের সুবিধার্থে আগামী ৩ মে থেকেই ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওর অঞ্চলের জন্য পূর্বনির্ধারিত ১৫ মে তারিখটি এগিয়ে এনে ৩ মে করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলার ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে। অর্থাৎ, অন্যান্য জেলায় ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

আরও পড়ুন : ২০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকার মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান-চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে।

হাওর অঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যেন তাদের কষ্টের ফসলের ন্যায্যমূল্য পান এবং দ্রুত বিক্রি ও সংরক্ষণ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আশা করছে খাদ্য মন্ত্রণালয়।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft