প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে পারমাণবিক শক্তি খাতে চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন। এছাড়াও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রেহান আসিফ আসাদ।
এ সময় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও বৈঠকে অংশ নেন। এই বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরও জোরদার করা এবং পারমাণবিক শক্তি খাতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জ/উ