প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত এবং সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় দুই দেশের বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়াও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সংশ্লিষ্টদের দাবি, এই বৈঠক বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বকে আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জ/উ