আবার আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-28T12:23:58+06:00
2026-04-28T12:23:58+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
আবার আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম 
আবার আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন প্রস্তাব নিয়ে তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজে জ্বালানি সরবরাহ কমে যাওয়া নিয়েও বিস্তর আলাপ হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) ইরানি সূত্রগুলো জানায়, তেহরানের সর্বশেষ প্রস্তাবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা এবং হরমুজ নিয়ে বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়েছে। তবে এতে ওয়াশিংটনের সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ যুক্তরাষ্ট্র আলোচনার শুরু থেকেই পারমাণবিক ইস্যুতে সমাধান চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বলেছেন, ইরান যুদ্ধবিরতির সময় বাড়ানোর চেষ্টা করছে বলে তার ধারণা। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা তাদের এটা করতে দিতে পারি না।'


তিনি আরও বলেন, 'তারা খুব দক্ষ ও অভিজ্ঞ আলোচক। চুক্তিতেযাতে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।

মধ্যস্থতাকারী পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প তার প্রতিনিধিদের সফর বাতিল করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য কমানোর প্রচেষ্টা থেমে নেই। এর আগে, ট্রাম্প তার বিশেষ দূত উইটকফ এবং জামাতা জেরাড কুশনার ইসলামাবাদ সফর বাতিল করেন। 

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ওমান সফর শেষে সোমবার রাশিয়ায় যান। সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সমর্থনের আশ্বাস পান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com