দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্তে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম

দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন : প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক: ট্রাম্প

দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় ধরে পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে এবং বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। 

উল্লেখ্য, বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং ৯টা ৪৩ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে একজন পাইলটসহ মোট ১৪ জন ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft