সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-04-27T16:07:39+06:00
2026-04-27T16:07:39+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই
নিউজ ডেস্ক
⏲ ৪:০৭ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬ | সোমবার
সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন রোববার (২৬ এপ্রিল) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

দেওয়ান শামসুল আবেদীন ছিলেন মরমী কবি দেওয়ান হাছন রাজার নাতির ছেলে। ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনায়ন পেয়ে এমপি নির্বাচিত হন। 

১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত