লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-04-27T16:02:17+06:00
2026-04-27T16:02:17+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি
স্পোর্টস ডেস্ক
⏲ ৪:০২ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬ | সোমবার
লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে দুই দলের লড়াইয়ের শেষ দিকে লেগে যায় মারামারি। জারাগোজা কিপার এস্তেবান আন্দ্রাদা হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোকে ঘুষি মেরে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।

ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্ত। টাচলাইনের দিকে আন্দ্রাদাকে কিছু একটা বলতে এসেছিলেন পুলিদো। জারাগোজা গোলকিপার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে আবার মেজাজ হারান আন্দ্রাদা। দৌড়ে গিয়ে পুলিদোকে এবার সজোরে ঘুষি মারেন।

দুই দলের খেলোয়াড় ও স্টাফ সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। মাঝে পড়ে যান আন্দ্রাদা। সুযোগ বুঝে তার মাথার পেছনে ঘুষি মারেন হুয়েস্কা গোলকিপার দানি জিমেনেজও। তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও মার্চিং অর্ডার পান।

হুয়েস্কা ম্যাচটি জিতেছে ১-০ গোলে। দুই দলই দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলের তলানিতে। রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে তারা।

নিজের কৃতকর্মের পর অনুশোচনা প্রকাশ করেছেন আন্দ্রাদা, ‘যা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ক্লাব, ভক্ত, বিশেষ করে আমার মতো পেশাদারের জন্য বাজে দৃষ্টান্ত। তাই আমি খুব দুঃখিত।’

তিনি আরও বললেন, ‘আমার ক্যারিয়ারে এর আগে কেবল একবার লাল কার্ড দেখেছিলাম। সেটা ছিল বক্সের বাইরে হ্যান্ডবলের কারণে। এবার আমার মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখালাম। আমি খুব দুঃখ প্রকাশ করছি’।

জ/ই


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত