সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল থাকছে
ভ্রমণ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত চালু রাখার কথা জানিয়েছেন পরিবেশমন্ত্রী। সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কার্যকর রাখার পক্ষে মত দিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু।

জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, দ্বীপটির পরিবেশগত সুরক্ষার স্বার্থে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত রাখার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।

​মন্ত্রী জানান, সাম্প্রতিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে যে গত ৯ মাস পর্যটন বন্ধ থাকার ফলে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। দ্বীপের ভঙ্গুর ইকোসিস্টেম পুনরুদ্ধারে এই বিরতি ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই দ্বীপটির দীর্ঘমেয়াদী অস্তিত্ব নিশ্চিত করতে সরকারের এই নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

তবে সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা, জাহাজ ও পর্যটন ব্যবসায়ীরা সেন্‌টমার্টিন ভ্রমনে এই নিষেধাজ্ঞা তুলে দিতে জোর দাবি জানিয়ে আসছে। সম্প্রতি সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা এ নিয়ে মানববন্ধনও করেছে।

অন্তর্বর্তী সরকারের সময় জাহাজ ও যাত্রী চলাচল সীমিত এবংদুইমাস সেন্টমার্টিন যাওয়ার সুযোগ,তারমধ্যে একমাস রাত্রীযাপনের সুবিবাসহ এই দ্বীপে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft