জিম্বাবুয়ে বিরুদ্ধে পাকিস্তানের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:২৮ পিএম

প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিরকরা।

আগামী ৪, ৬ এবং ৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। এরপর তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে মোমিনা রিয়াসাত দলে জায়গা করে নিয়েছেন। ২০২৬ সালের পাকিস্তান-মহিলা জাতীয় টি-টোয়েন্টিতে এই তরুণ স্পিনার ৯ ইনিংসে ৬.৯২ ইকোনমি রেট বজায় রেখে ১৬টি উইকেট শিকার করেন। এর আগে মহিলা ওয়ানডে কাপে তিনি ৮ ইনিংসে ৩.৭৭ ইকোনমি রেটে ১৯টি উইকেট তুলে নেন।

এদিকে জিম্বাবুয়ে মহিলা দল ২৯শে এপ্রিল করাচিতে পৌঁছাবে। উভয় দল ৩০শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করবে। বর্তমানে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তান পঞ্চম স্থানে এবং জিম্বাবুয়ে অষ্টম স্থানে রয়েছে।

আরও পড়ুন : সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ওয়ানডে ম্যাচের পর পাকিস্তান নারী দল ২০২৬ সালের আয়ারল্যান্ড নারী টি-টোয়েন্টি ত্রি-সিরিজে অংশ নেবে। এই টুর্নামেন্টে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ থাকবে। ত্রি-সিরিজটি ২৮ মে শুরু হতে চলেছে। জিম্বাবুয়ে সিরিজটি পাকিস্তানকে এই আসন্ন প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

এছাড়াও এই সিরিজটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রস্তুতিতেও ভূমিকা রাখবে। এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটি একই ভেন্যুতে ১২, ১৪ এবং ১৫ মে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানকে গ্রুপ ১-এ রাখা হয়েছে। এই গ্রুপে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft