নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-26T14:51:54+06:00
2026-04-26T14:51:54+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৫১ পিএম 
মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিবাদ, বিতর্ক ও প্রতিবাদ হতে পারে। তবে আলোচনার মাধ্যমে সকল প্রশ্নের মীমাংসা করতে হবে। তবেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হবে। 


বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, জ্বালানি সংকট বিএনপির নয়, এটি বৈশ্বিক সংকট। ক্ষমতায় এসে তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন এবং তার নেতৃত্বেই দেশ সব সংকট কাটিয়ে ওঠবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি।

আর যেন কোনো রোগে শিশু মৃত্যুর ঘটনা না ঘটে এসময় সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com