পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-26T14:28:49+06:00
2026-04-26T14:28:49+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:২৮ পিএম 
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে সারওয়ারদি (২৪) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই চা শ্রমিক। রবিবার (২৬ এপ্রিল) সকালে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা কাটার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সারওয়ারদি (২৪) ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন,একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সারওয়ারদ্দীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদ্দীর মৃত্যু হয়। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক চা শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com