রাউজানে যুবককে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

অপরাধ

2026-04-25T15:14:38+06:00
2026-04-25T15:14:38+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
রাউজানে যুবককে গুলি করে হত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:১৪ পিএম 
রাউজানে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে নানার বাড়ির খামারে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কামরুজ্জামান বাবলু (৩৫)  নামে এক যুবককে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) ভোরে রাউজান আলীখিল ডিএনও ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে। 

জানা যায়, শুক্রবার রাতে বাড়ির অদূরে নানার বাড়ির খামারে দাওয়াত খেতে যান বাবলু। শনিবার ভোরে সেখান থেকে বন্ধুসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জঙ্গল রাউজান আলীখিল ডিএনও ব্রিকফিল্ডের পাশে সড়কের উপর তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাবলুর বাবা আবুল কালাম সওদাগর বলেন, বাবলু দিনমজুরের কাজ করলেও এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেশ সোচ্চার ও প্রতিবাদী ছিলেন। এসব কারণে এলাকার বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা তাকে হত্যা করে থাকতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান নিহতের বাবা।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।   

জ/দি





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com