প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:০০ পিএম

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে অবতরণ করতেই তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এই সফরে মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার কোনও পরিকল্পনা নেই।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও বৈঠকের পরিকল্পনা নেই।”
তিনি আরও বলেন, পাকিস্তানি কর্মকর্তারা প্রতিনিধিদলগুলোর মধ্যে বার্তা আদান-প্রদান করবেন।
বাকাই ‘আমেরিকার চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ শেষ করার জন্য চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার’ জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল, তাদের প্রতিনিধিরা আরাগচির সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্র: গালফ নিউজ
জ/উ