মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-23T14:29:57+06:00
2026-04-23T14:29:57+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ
নিউজ ডেস্ক
⏲ ২:২৯ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬ | বৃহস্পতিবার
মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ
আগামী মে মাসের প্রথম সপ্তাহেই ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল), সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। উম্মে রেহানা বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে। এতে মানুষের যে সংকট চলছে, তা কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে সেচকাজ এবং কলকারখানাকে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ, ফসল ও উৎপাদন ব্যাহত হলে সামগ্রিক ক্ষতি আরও বড় হয়ে যাবে।

এসি ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান

একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সবার প্রতি আহ্বান জানান যুগ্মসচিব উম্মে রেহানা। তিনি এয়ার কন্ডিশনার বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান জানান।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত