ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৫৫ পিএম

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে কোনো সমস্যা হবে না। এটি প্রধান বিচারপতির ইতিবাচক সিদ্ধান্ত। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়ালি আদালত পরিচালনার এই উদ্যোগে ইতিবাচক প্রভাব পড়বে। ভাচুর্য়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং বিচারে গতিশীলতা আসবে। 

এর আগে, ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

আরও পড়ুন : কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft