যুদ্ধবিমানের ছবি তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-21T13:25:21+06:00
2026-04-21T13:25:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
যুদ্ধবিমানের ছবি তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা নাগরিক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:২৫ পিএম 
যুদ্ধবিমানের ছবি তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা নাগরিক আটক
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার একটি সামরিক ঘাঁটির কাছে সংবেদনশীল যুদ্ধবিমানের ছবি তোলার অভিযোগে এক চীনা নাগরিককে আটক করা হয়েছে। 
যুক্তরাষ্ট্র ছাড়ার সময় নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম তিয়ানরুই লিয়াং (২১)। তদন্তকারীদের ভাষ্য, তিনি নেব্রাস্কার অফাট এয়ার ফোর্স বেসের কাছে অবস্থান করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক বিমানগুলোর ছবি তুলেছিলেন।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের অধীনে অত্যন্ত সংবেদনশীল বিমান মোতায়েন থাকে, যার মধ্যে নজরদারি বিমান RC-135 এবং ‘ডুমসডে প্লেন’ নামে পরিচিত E-4B অন্তর্ভুক্ত।


আদালতের নথিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া প্রতিরক্ষা স্থাপনার ছবি তোলা যুক্তরাষ্ট্রের আইনে নিষিদ্ধ। তদন্তে লিয়াং স্বীকার করেছেন যে তিনি একাধিক সামরিক বিমানের ছবি তুলেছিলেন, যদিও তিনি দাবি করেন-এগুলো ব্যক্তিগত সংগ্রহের জন্য।

তদন্তকারীরা আরও জানান, তিয়ানরুই লিয়াং শুধু নেব্রাস্কাতেই নয়, অন্য সামরিক ঘাঁটিতেও যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো বিদেশি সরকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্য সূত্র- ফক্স নিউজ।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com