লাল শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। এর আগে ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী 'গহীনে শব্দ' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় অভিনেত্রীর। সেই সিনেমায় তিনি স্বপ্না চরিত্রে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন। পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘লাল টিপ’ সিনেমায় কাজ করেন। 

এ ছাড়া অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। প্রায়শই ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের নতুন ছবি পোস্ট করে শেয়ার করে নেন তিনি। এবার কুসুম শিকদার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নেন, যা তার ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে।

আরও পড়ুন : এবার প্রেমিকের বিরুদ্ধে মামলার রাজসাক্ষী জ্যাকুলিন ফার্নান্দেজ

নতুন লুকে অভিনেত্রীকে একরাশ মুগ্ধতা দেখাচ্ছে। লাল শাড়ি ও সবুজ ব্লাউজ পরে গলায় সুন্দর মুক্তার হার এবং হাতে চটকদার ব্রেসলেটে ধরা দিয়েছেন তিনি। কুসুম শিকদারের নতুন লুকটি দেখে তার ভক্ত-অনুরাগীরা রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন। তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন অভিনেত্রী। 

কুসুম শিকদারের সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির কমেন্ট বক্সে নেটিজেনরা  অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন- শাড়িতে নারী সব সময় সুন্দর। আরেক নেটিজেন লিখেছেন- আপনাকে অনেক অনেক ভালো লাগে প্রিয় কুসুম শিকদার।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft