প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৩১ পিএম

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে ফরিদপুর সদর হাসপাতালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র থেকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী গোলাম কিবরিয়া, সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্ভোধনের পরে কয়েকজন শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জ/দি