বাগাতিপাড়ায় গাঁজাসহ ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া (সোনাপুর) গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় খোরশেদ আলমের ছেলে একাববর (৫৩)কে গাঁজাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাববরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন : মাগুরা নাট্য কেন্দ্রের পক্ষ থেকে বরেণ্য ব্যক্তিবর্গের মাঝে সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা প্রশাসনকে জানাতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।”

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft