গুরুদাসপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ১৯,৪৭৩ শিশু পাবে সেবা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ পিএম

সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে গুরুদাসপুরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনের আওতায় গুরুদাসপুর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১৯,৪৭৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
কর্মকর্তারা জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষায় এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকা প্রদানের জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
জ/দি