দৌলতদিয়ায় ২৫ কেজি এক কাতলের দাম সাড়ে ৪২ হাজার

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-20T08:57:40+06:00
2026-04-20T08:57:40+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
দৌলতদিয়ায় ২৫ কেজি এক কাতলের দাম সাড়ে ৪২ হাজার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ এএম 
দৌলতদিয়ায় ২৫ কেজি এক কাতলের দাম সাড়ে ৪২ হাজার
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়। গতকাল রোববার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।

শনিবার শেষ রাতে ঠান্ডু হলদার সহ তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এ কাতল মাছটি ভোরে জালে আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে এনে ওজন করে দেখেন মাছটির ওজন ২৫ কেজি। বিশাল মাছটি একনজর দেখতে ভীড় করেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭শ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, সকালে উন্মুক্ত নিলামে সকালে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com