টুঙ্গিপাড়ায় সড়ক পাশ থেকে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-19T09:52:11+06:00
2026-04-19T09:52:11+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
টুঙ্গিপাড়ায় সড়ক পাশ থেকে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৫২ এএম 
টুঙ্গিপাড়ায় সড়ক পাশ থেকে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার
জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের আতির মোড় এলাকায় সড়কের পাশ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় এক  অজ্ঞাত পরিচয়  ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে  টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকাল থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আতির মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরে সন্ধ্যার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লাগার ফলে নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার নিহত হওয়ার কারন জানা যাবে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com