হরমুজে উত্তেজনা, মার্কিন মাইন অপসারণ ব্যর্থ দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-19T11:58:01+06:00
2026-04-19T11:58:01+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
হরমুজে উত্তেজনা, মার্কিন মাইন অপসারণ ব্যর্থ দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম 
হরমুজে উত্তেজনা, মার্কিন মাইন অপসারণ ব্যর্থ দাবি ইরানের
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। সর্বশেষ ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং প্রণালির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে।

শনিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা ইরানি বাহিনী প্রতিহত করেছে। এতে দুই পক্ষ প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেছে।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় যে তাদের মাইনসুইপার নির্ধারিত অবস্থান ছাড়িয়ে এগোলে গুলি চালানো হবে। পরে মার্কিন বাহিনী পিছু হটার জন্য সময় চায় এবং শেষ পর্যন্ত সরে যায়।


ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচল করলে তা ইরানের সঙ্গে সমন্বয় করেই হচ্ছে এবং নির্ধারিত নিয়ম মেনে চলছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কয়েকদিনের জন্য অবরোধ ঘোষণা করেছে, যা ইরানের দৃষ্টিতে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় যেখানে অন্য দেশ চলাচল করবে কিন্তু ইরান পারবে না।

একইসঙ্গে সতর্ক করে দিয়ে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করা হতে পারে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হয়েছে।

অন্যদিকে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোয় একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে না। সূত্র: দ্যা চুসন ডেইলি

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com