মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

অপরাধ

2026-04-19T11:10:09+06:00
2026-04-19T11:10:09+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:১০ এএম 
মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি চানমিয়া সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চানমিয়া সিকদার তিনি বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চানমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com