এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-19T10:26:17+06:00
2026-04-19T14:08:11+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:২৬ এএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ২:০৮ পিএম
এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির
আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যা ডিএমপি অর্ডিন্যান্সের আওতায় কার্যকর করা হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে সহায়তা করতেই ডিএমপির পক্ষ থেকে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com