বাংলাদেশকে সহযোগিতায় উন্নয়ন সহযোগীদের বিশেষ আগ্রহ রয়েছে: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৩৬ পিএম

বাংলাদেশকে সহযোগিতায় উন্নয়ন সহযোগীদের বিশেষ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো জানান, বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবেলা, ভোগ্যপণ্য সরবরাহ ও আইসিটি খাতে সহযোগিতা করতে চায় আমেরিকা।

আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বিশ্বব্যাংক ও ইউএস চেম্বার ভবনে এক গোলটেবিল বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান।

এদিন, একাধিক বৈঠকে অংশ নেয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল।

আলোচনায় উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা।

এ ছাড়া আমেরিকার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান, আটলান্টিক কাউন্সিল এবং জাইকার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি, ভোগ্যপণ্য ও আইসিটি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ নিয়ে আমেরিকার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যেকোনো সংকটে বাংলাদেশকে এডিবি, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীরা সহায়তা দিতে আগ্রহী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft