ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৬ মে

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-04-16T14:35:11+06:00
2026-04-16T14:35:11+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৬ মে
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম 
ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৬ মে
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। 

বৃহস্পতিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য আগামী ৬ মে নতুন দিন নির্ধারণ করেছেন ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তী সময় ২৬ ফেব্রুয়ারি টিউলিপকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন দুদক তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর। সেই সময় আদালত সেই আবেদন মঞ্জুর করেন।


মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশান-২ এলাকায় একটি কোম্পানির একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করে পরে নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সরদার মোশাররফ হোসেন এবং রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com