২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-16T12:28:41+06:00
2026-04-16T12:28:41+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:২৮ পিএম 
২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে
আগামী ২১ এপ্রিল থেকে ইরানজুড়ে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস বন্ধ করে ভার্চুয়াল বা অনলাইন পাঠদান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলপর্যায়ের সকল বিভাগ ও গ্রেডের শিক্ষার্থীদের জন্য এই দূরশিক্ষণ বা রিমোট লার্নিং ব্যবস্থা কার্যকর করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব শিক্ষা কার্যক্রম এই ভার্চুয়াল পদ্ধতিতেই চলমান থাকবে। 

তবে হঠাৎ কেন এই গণ-স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি। বর্তমানে এই সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় শিক্ষা প্রশাসনগুলো। সূত্র: আল জাজিরা

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com