১০ টাকার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ১০ টাকার বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী এবং গ্রেফতারকৃত তৌহিদ লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ নিহতের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন। বিকেলে ওই টাকা চাইলে আশিক দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ সময় আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সায়েফ বলেন, সামান্য ১০ টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জেনেছি। অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft