ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার বাবলাতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর মোল্লা (৪০) নামে এক পিকআপ যাত্রী। নিহতের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে।

এছাড়াও বাসে থাকা ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুত্বর আহতদেরকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান আরও ১ জন। অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্নসহ কেটে গেছে।

আরও পড়ুন : কাশিয়ানীতে ৩৩ লাখ টাকার মাদকসহ ‘শীর্ষ কারবারি’ গ্রেপ্তার

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার ছেলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft