ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:০৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (১২ এপ্রিল) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৩৯ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট আবেদনের ৯৩ শতাংশ। ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে, রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটভুক্ত ৪টি বিভাগের (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ) ৩৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৩৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন।

আরও পড়ুন : রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

পরীক্ষাচলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী। পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ। পাশাপাশি ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ তাদের স্টলগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft