সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সফর, বিনিয়োগ নিয়ে আশাবাদ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:০১ পিএম

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে (Sirajganj Economic Zone) আন্তর্জাতিক বিনিয়োগ ও সহযোগিতা জোরদারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফর করেছে। রাজধানীর ঢাকার বনানীতে অবস্থিত কর্পোরেট অফিসে অনুষ্ঠিত রবিবার (১২ এপ্রিল) এ বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধিদলে ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সাবেক মন্ত্রী ও লেজিসলেটিভ কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট Hon. John Ajaka, সিটি অব ক্যান্টারবুরি-ব্যাংকস্টাউন কাউন্সিলর George Zakhia, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ)-এর প্রেসিডেন্ট আব্দুল খান রতন এবং লিবারেল পার্টি লাকেম্বা শাখার প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু।

বৈঠকে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের এবং চিফ অব অ্যাডমিন অ্যান্ড এইচআর নেসার আহমেদ জুলিয়াসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন : ঢাকার যে ৭ পাম্পে তেল নিতে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক

সভায় সিইও মোহাম্মদ হুমায়ুন কবির সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ভিশন, বর্তমান অগ্রগতি এবং সম্ভাব্য বিনিয়োগ সুযোগ নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন। পাশাপাশি একটি কর্পোরেট ভিডিও প্রদর্শনের মাধ্যমে অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়।

প্রতিনিধিদলকে ইন্টারঅ্যাকটিভ ম্যাপের মাধ্যমে প্লট লেআউট ও জমি বরাদ্দ সংক্রান্ত বিষয়গুলোও দেখানো হয়, যা তাদের আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। বৈঠকের শেষাংশে পরিচালক শেখ মনোয়ার হোসেনের নেতৃত্বে এক আন্তরিক মতবিনিময় ও শুভেচ্ছা পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে কীভাবে অস্ট্রেলিয়ান বিনিয়োগ আনা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বিদেশি প্রতিনিধিরা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের আন্তর্জাতিক সংযোগ ভবিষ্যতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft