রাতে নিখোঁজ, সকালে পদ্মায় ভেসে উঠলো লাশ

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-12T12:29:25+06:00
2026-04-12T12:29:25+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাতে নিখোঁজ, সকালে পদ্মায় ভেসে উঠলো লাশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম 
রাতে নিখোঁজ, সকালে পদ্মায় ভেসে উঠলো লাশ
রাজবাড়ীর পদ্মায় লিটন খান (৪২) নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ১২ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মানদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিটন খানের পিতার নাম আক্কাস খান। তার বাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে  নদীতে গোসল করতে যায়। এসময় মরদেটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। পরে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, 'প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয়। রাত ১০ টার দিকে তাকে ফোন দেই। সে আর ফোন ধরে না। রাত ১১ টার দিকে আবারও ফোন দেই কিন্তু ফোন রিসিভ করে না। এরপর রাত দুইটা বেজে যায় তাও সে আর বাড়িতে আসে না। পরে তাকে আবারও ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ বলে। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি তার লাশ ভেসে আছে।'

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ । মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা রিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com