৩০ সেকেন্ডের ভিডিওতে ঝড় তুললেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৪১ এএম

অনেকদিন ধরেই কাজ নিয়ে আলোচনায় নেই চিত্রনায়িকা পরীমনি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত 'রঙ্গিলা কিতাব' সিরিজে অভিনয় করে কিছুটা প্রশংসিত হলেও, এরপর থেকে আবারও অভিনয়ের বাইরে তিনি। তাই তেমন একটা আলোচনা ছিল না এ অভিনেত্রীকে নিয়ে। হঠাৎ করেই আবারও আলোচনায় এ নায়িকা। তবে অভিনয় নয়, এবারও তিনি আলোচনায় ওঠে এসেছেন একটি ভিডিও পোস্টের মাধ্যমে। যা এর আগে একধিক বার হয়েছে তার ছবি ও ভিডিও নিয়ে। এবারও সেই পথেই হাটলেন এ অভিনেত্রী।

সম্প্রতি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভিডিওটি পোস্টের ২০ ঘণ্টার মধ্যেই প্রায় ১৬ লাখ ভিউ ছাড়িয়ে যায়। পাশাপাশি ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ৮ হাজার মন্তব্য জমা পড়ে।

আরও পড়ুন : হঠাৎ রহস্যময়ী লুকে পরীমণি!

ভিডিওটিতে দেখা যায়, অভিনেত্রী সুইমিংপুলে সাঁতারের পোশাকে রয়েছেন। লুক ও উপস্থাপনার জন্য অনেক ভক্তই প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ কেউ মন্তব্য করেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তবে ভিডিওটি ঘিরে সমালোচনাও দেখা গেছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে তাদের জবাবও দেন পরীমনি নিজেই।

প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft