আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-12T13:19:16+06:00
2026-04-12T13:19:16+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৯ পিএম 
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফের নেতৃত্বাধীন এই প্রতিনিধিদলটি স্থানীয় সময় রাত ৯টার কিছু পর ইসলামাবাদ থেকে রওনা দেন। 

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদলও শান্তি আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ইসলামাবাদ ত্যাগ করে। আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পাকিস্তান ছেড়ে চলে গেছে।


‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে-এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি-কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।’ সূত্র: বিবিসি

জ/উ





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com