লেবাননে নিহত নারীর মরদেহ দেশে আনার ব্যাপারে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:০৬ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এখনই নিহত বাংলাদেশি নারীর মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে নিরাপদভাবে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সম্প্রতি লেবাননে এক হামলায় প্রায় ৩০০ জন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নারীও রয়েছেন, যিনি একটি পরিবারের সঙ্গে সেখানে কাজ করতেন। হামলায় ওই পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। নিহত নারীর বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে এবং স্থানীয় প্রশাসনও খোঁজখবর নিয়েছে।

শামা ওবায়েদ নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। লেবাননে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং যারা দেশে ফিরতে চান, তাদের ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে চার্টার ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে এই প্রথম একজন নারী রয়েছেন।

এ সময় তিনি বলেন, বিদেশ থেকে চাকরি হারিয়ে দেশে ফেরা রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft