শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও চতুর্দশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-12T09:43:21+06:00
2026-04-12T09:43:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও চতুর্দশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ এএম 
শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও চতুর্দশ
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধ ও শক্তি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন পোপ লিও চতুর্দশ।

শনিবার (১১ এপ্রিল) ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে আয়োজিত এক সন্ধ্যাকালীন প্রার্থনায় তিনি বলেন, শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে। খবর আল জাজিরার। 

পোপ লিও বলেন, নিজেকে ও অর্থকে পূজা করা বন্ধ হোক। সর্বশক্তিমান হওয়ার বিভ্রমই এই সংঘাতকে উসকে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

যদিও তিনি সরাসরি কোনো দেশ বা নেতার নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গর্ব এবং ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে যুদ্ধকে সমর্থনের প্রেক্ষাপটে এই বার্তা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রথম পোপ হিসেবে পরিচিত পোপ লিও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে অহংকার ও ক্ষমতার অপব্যবহারই সংঘাতকে দীর্ঘায়িত করছে।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় নেতার এমন স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে শান্তি আলোচনার গুরুত্বকে সামনে এনে দিতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com