শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম

দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। তাদেরকে পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১১ এপ্রিল) 'দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ'-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, উদ্যোক্তা এমনকি রাষ্ট্রও অনেক হিসাব বিজ্ঞানের ওপর অনেকাংশেই নির্ভরশীল। তাই এই বিভাগের শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে সমন্বয় করে দেশের উন্নয়নে অংশ নিতে হবে।

সমাবর্তন অনুষ্ঠানে ২৭৬ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft