দুই দিনের সফরে ৩ জেলায় যাচ্ছে পাট প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ৪:১৫ পিএম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই দিনের সরকারি সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী জেলায় যাচ্ছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছে এ সফরের কার্যক্রম শুরু হবে।

সফরের উদ্দেশ্য নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর তথা দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। দারিদ্র্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এ শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থানের উন্নতি আসবে, অর্থনীতির জন্য ভালো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সঙ্গে সভা করেন ও এর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল ও দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন : শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ উন্নত করার লক্ষ্যে স্থানীয় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধান করবে।

পরদিন রোববার সকালে দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস লি. এর কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft