নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা, নেই কোনো চমক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২০ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে নেই কোনো বড় চমক। বাংলাদেশ সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজের অপরিবর্তিত স্কোয়াডকেই এই সিরিজের প্রথম দুই ম্যাচে বহাল রেখেছে বোর্ড। শনিবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় মিরপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ১৫ সদস্যের দল ঘোষণা করে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আরও পড়ুন : আতলেতিকোর বাসে হামলা, বিপদে বার্সেলোনা

সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২ মে মিরপুরে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

উল্লেখ্য, সিরিজে ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বেলা ১১টা থেকে নতুন সময় চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা নির্ধারিত হয়েছে দুপুর ৩টায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft