গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম

নাটোরের গুরুদাসপুরে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক নবম শ্রেণির শিক্ষার্থীকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে ৯ এপ্রিল (দুপুর ১২টার দিকে) ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার অনুষ্ঠান চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় একই ইউনিয়নের উদবারিয়া গ্রামের মঈনুলের ছেলে, দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজ, লালনের ছেলে তারেক ও হাসানের নেতৃত্বে ১০-১২ জন শিক্ষার্থী মিলে নবম শ্রেণির শিক্ষার্থী মিরাজ ও সাপাই রাইসুলের ওপর হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে একই গ্রামের শাহানুরের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণকে লক্ষ্য করে হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন : বেনাপোল কাস্টমসে রাজস্ব ফাঁকিরোধে বড় ধনের অভিযান শুরু

আহত শ্রাবণ জানান, তিনি বর্তমানে গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুলে নবম শ্রেণিতে অধ্যয়ন করছেন এবং নানাবাড়ি শিকারপুরে থেকে পড়াশোনা করেন। নিজ গ্রামের স্কুলের অনুষ্ঠান দেখতে গিয়ে তার ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বোরকার ভেতর থেকে হাতুড়ি বের করে তাকে আঘাত করে এবং তাদের পরিবারের সদস্যরাও এতে সহযোগিতা করে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, আহত শ্রাবণের মাথায় দুই স্থানে মোট ছয়টি সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : বাগাতিপাড়ায় মাদকের ছড়াছড়ি, ধ্বংসের পথে যুবসমাজ

ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শের-আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে ঘটনার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিদ্যালয় এলাকায় ছিল না বলে জানা গেছে। তিনি বিস্তারিত জানার চেষ্টা করছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft