সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশের মিনহাজুল আলম
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পিএম

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ নিয়োগের ঘোষণা দেন। 

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরিকে স্থলাভিষিক্ত করছেন। গুতেরেস তার নেতৃত্ব ও মিশনের ওপর প্রভাবের প্রশংসা করেছেন।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল সংসদে পাস

মিনহাজুল আলম বাংলাদেশের সেনাবাহিনীতে ৩০ বছরেরও বেশি নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা নিয়ে এই দায়িত্ব গ্রহণ করেছেন। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন এবং কক্সবাজারে বিভিন্ন অপারেশন তদারকি করেছেন।

কর্মজীবনে তিনি পদাতিক ইউনিটে বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দায়িত্ব ছিল সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অপারেশন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft