যশোর প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-09T12:55:13+06:00
2026-04-09T12:55:13+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, মালিককে জরিমানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম 
যশোর শহরের নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ৪৩ হাজার ৪৪ লিটার অবৈধভাবে মজুতকৃত ভোজ্য তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় গোডাউনের মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে পরিচালিত এ অভিযানে মেসার্স নওয়াব আলী গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান চালিয়ে ২১১ ব্যারেল ভোজ্য তেল জব্দ করা হয়। এর মধ্যে ৮১ ব্যারেল সয়াবিন তেল, ৯০ ব্যারেল পাম অয়েল এবং ৪০ ব্যারেল সুপার অয়েল রয়েছে।


তিনি বলেন, প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত মোট তেলের পরিমাণ ৪৩ হাজার ৪৪ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অতিরিক্ত মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এসব তেল মজুত করা হয়েছিল। এ কারণে জরিমানা করার পাশাপাশি জব্দকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com