রাজশাহীতে হামে চার শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে সাসপেক্টেড হামে আক্রান্ত ২৭ জন ভর্তি হয়েছে হাসপাতালে। এ সময় চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ২৪ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।

আরও পড়ুন : গুরুদাসপুরে অনুমোদনহীন মিনি তেল পাম্পে জরিমানা, সিলগালা

এদিকে, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft