আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-09T10:51:16+06:00
2026-04-09T10:51:16+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননেও যুদ্ধবিরতির আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৫১ এএম 
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কার্যকর হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতিকে লেবানন পর্যন্ত বিস্তৃত করার জোর আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 

ব্রিসবেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তার সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই শান্তি প্রক্রিয়া কেবল নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে লেবাননের ক্ষেত্রেও প্রয়োগ করা জরুরি।

বর্তমান এই যুদ্ধবিরতিকে একটি ‌‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করলেও আলবানিজ একে অত্যন্ত ‘ভঙ্গুর শান্তি’ বলে সতর্ক করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সাময়িক পরিস্থিতি যেন ভবিষ্যতে একটি স্থায়ী চুক্তির পথ প্রশস্ত করে। 


লেবাননের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, লেবাননের সংঘাত কেবল ওই অঞ্চলের জন্য নয়, বরং পুরো বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বহু অস্ট্রেলীয় নাগরিক এই সংকট নিয়ে উদ্বিগ্ন এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থেই সেখানে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সূত্র: আল জাজিরা

জ/উ





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com