ইসলামাবাদে বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-08T14:41:18+06:00
2026-04-08T14:41:18+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইসলামাবাদে বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:৪১ পিএম 
ইসলামাবাদে বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
পাকিস্তানের ইসলামাবাদে আগামী শুক্রবার বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শেহবাজ লিখেছেন, ‘আমি উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী শুক্রবার ইসলামাবাদে তাদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সমস্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যায়।’

প্রায় ৩৯ দিনের যুদ্ধে অস্ত্রবিরতির ক্ষেত্রে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছে পাকিস্তান। শেহবাজ শরিফ লিখেছেন, ‘তিনি আশা করেন ইসলামাবাদ বৈঠক টেকসই শান্তি স্থাপনে সফল হবে।’ 

হরমুজ প্রণালি ঘিরে চুক্তি করার জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে তেহরান-ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হারিয়েছে। যৌথ আক্রমণের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা করেছে উপসাগরীয় দেশগুলোতে। 

পরবর্তীতে লেবাননও এই সংঘাতে জড়িয়ে পড়ে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল লেবাননের রাজধানীসহ বিভিন্ন স্থানে হামলা চালায় এবং দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com