জ্বালানির দাম বাড়ছে না এপ্রিলে : জাহেদ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম

এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না। তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমন্বয় যে করা হবে কি না সেটি এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেছেন, পেট্রোল-অকটেন নেই এমন নয়, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুত, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

তিনি আরও বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারাদেশে ৩ মে থেকে হামের টিকা দেওয়া শুরু হবে।  কৃষককার্ডের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে।

দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft