এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন বাহিনী চাইলে  এক রাতেই পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম।

ট্রাম্প বলেন, পুরো দেশটিকে এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব। আর আগামীকাল হতে পারে সেই রাত। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন,  যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে আজ  যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা হবে যে কোনো দিনের তুলনায় বেশি। আগামীকাল আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এর আগেও একাধিকবার এমন হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, আজকের চেয়েও আগামীকাল বেশি হামলা হবে। এরপরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে ইরানের। সূত্র: আল জাজিরা

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft