হরমুজ প্রণালিতে টোল বসাতে চেয়ে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৩১ এএম

ইরান যুদ্ধের পর হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র টোল বসাতে চায় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রেরই এই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ ও অর্থ আদায়ের অধিকার থাকা উচিত।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে কেন টোল নিতে দেওয়া হবে? বরং আমরাই কেন নেবো না? আমরা তো বিজয়ী-আমরাই জিতেছি।

ট্রাম্প আরও বলেন, ‘তাদের হাতে শুধু মনস্তাত্ত্বিক ভয় দেখানোর কৌশল আছে-যেমন পানিতে মাইন ফেলা। কিন্তু আমাদের পরিকল্পনা হলো টোল আরোপ করা।’

উল্লেখ্য, পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। এর বেশিরভাগ অংশ ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হতো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft