বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-06T14:41:09+06:00
2026-04-06T14:41:09+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ
নিউজ ডেস্ক
⏲ ২:৪১ পিএম | ৬ এপ্রিল, ২০২৬ | সোমবার
বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এসময় এ আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বর্তমান চাহিদা পূরণ এবং বহর সক্ষমতা বাড়াতে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়। এ সময় পল রিঘি বোয়িংয়ের ন্যারো-বডি এয়ারক্রাফট বিশেষ করে বি৭৩৭ সিরিজ লিজ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানের আগ্রহের কথা তুলে ধরেন। মন্ত্রী আফরোজা খানম দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগোচ্ছে। বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।

বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সরবরাহে সম্ভাব্য পাঁচ বছরের বিলম্ব মোকাবেলায় অন্তর্বর্তী বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত